শিশু দিবসে লাইকিতে ভিডিও বানিয়ে পুরষ্কার

১৮ নভেম্বর, ২০২০ ১৮:৪০  
বিশ্ব শিশু দিবস উদযাপনে বুধবার থেকে লাইকি বাংলাদেশ 'জাস্ট কিডিং’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় লাইকি ব্যবহারকারীরা ভিডিও তৈরি করে #চিলড্রেনসডে (#ChildrensDay) লিখে শেয়ার দিয়ে পুরস্কার জিতে নিতে পারবেন। লাইকি ব্যবহারকারীরা ভিডিও তৈরি করার ক্ষেত্রে নিজেদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন। এই ক্যাম্পেইনটি আয়োজনের উদ্দেশ্য ব্যবহারকারীদের শৈশব স্মৃতি ফিরিয়ে আনা এবং কিছুদিনের জন্য শিশুদের মতো কাজ করা। এ ক্যাম্পেইনে লাইকি বাংলাদেশ ৪০ জন শীর্ষ বিজয়ী নির্বাচন করবে এবং বিজয়ীদের টি-শার্ট, ব্যাগ ও ব্যাকড্রপের মতো অফিশিয়াল মার্চেন্ডাইজ এবং ৫০ মার্কিন ডলার বোনাস দেয়ার মাধ্যমে পুরস্কৃত করা হবে। ফল ঘোষণার ৬০ দিনের মধ্যে বিজয়ীদের কাছে পুরস্কার পৌঁছানো হবে এবং ৩০ দিনের মধ্যে বোনাস ব্যবহারকারীর অ্যাকাউন্টে যোগ হবে। এ নিয়ে লাইকি বাংলাদেশের হেড অব অপারেশন জয় বলেন, ‘সমাজে বিশ্ব শিশু দিবসের তাৎপর্য প্রাসঙ্গিক করে তুলতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এজন্য, আমরা চাই, শিশুরা আমাদের জীবনে যে আনন্দ ও সরলতা বয়ে আনে তরুণরা তা উদযাপন করুক। এ ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবহারকারীরা সৃষ্টিশীল সব ভিডিওর মাধ্যমে তাদের শৈশবের স্মৃতি শেয়ার করতে পারবেন। এর মাধ্যমে তারা দারুণ কিছু মুহূর্ত উপভোগ করবেন।’